২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ক্রিকেট লিগে সিসিএস’র পঞ্চম জয়

প্রথম বিভাগ ক্রিকেট লিগে সোমবার পঞ্চম জয় পেয়েছে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। সিটি ক্লাব মাঠে সিসিএস তিন উইকেটে হারিয়েছে সূর্যতরুণ ক্লাবকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 06:53 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে দিনের অপর ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাব পাঁচ উইকেটে হারায় ইয়ং পেগাসাস--বি দলকে।

সিটি ক্লাব মাঠে প্রথম ব্যাট করে সূর্যতরুণ ক্লাব নয় উইকেটে ২১৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। আসিফ ইকবাল ৪৭ এবং সাজ্জাদ ৪৬ রান করেন। সিসিএস’র শাহবুব ৩৫ রানে পাঁচ উইকেট শিকার করেন। জবাবে সিসিএস ৪৬ দশমিক দুই ওভারে সাত উইকেট খুইয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন প্রশান্ত।

অপর খেলায় ইয়ং পেগাসাস--বি দল প্রথম ব্যাট করে ৪৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬২ রান করে। রায়হান ৫৪ রান করেন। মিন্টু ৩২ রানে তিন উইকেট পান। জবাবে আজাদ স্পোর্টিং ক্লাব পাঁচ উইকেটে ১৬৬ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের এনামুল সর্বোচ্চ ৫৬ রান করেন।