২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফি’র শিরোপা জিতে নিলো অস্ট্রেলিয়া

অলিম্পিক চ্যাম্পিয়ন্স অস্ট্রেলিয়া ৩--১ গোলে নেদারল্যান্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স ট্রফি’র শিরোপা জয় করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 10:17 AM

Updated : 26 Apr 2022, 06:24 PM

অস্ট্রেলিয়া পাঁচ বছর অপেক্ষা করার পর শিরোপা আবার ফিরে পেল।

এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া ২০০৩ সালে নেদারল্যান্ডের কাছে ফাইনাল ম্যাচে পরাজিত হওয়ার প্রতিশোধ নিলো।

ম্যাচে অস্ট্রেলিয়ার পক্ষে গোল তিনটি করেন ম্যাথু ওয়ালশ (২২ মিনিট), লিয়াম ডি ইয়াং (৩৭ মিনিট), জেমি ডইয়ার (৬৩ মিনিট)।

নেদারল্যান্ডের পক্ষে একমাত্র গোলটি করেন টাকি টাকিমা (৬৫ মিনিট)।