বাটা স্কুল হ্যান্ডবলে স্কালাস্টিকার দুরন্ত সূচনা
ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে রোববার ১৫ তম বাটা স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনী দিনে বালক ও বালিকা বিভাগে দুরন্ত সূচনা করেছে স্কলাস্টিকা।
স্কলাস্টিকার বালক দল ১৫--০ গোলে হারিয়েছে ইসলামবাগ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়কে। বালিকা বিভাগে স্কলাস্টিকা ১১--০ গোলে হারায় লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়কে।
বালক বিভাগের অন্যান্য খেলায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজ ১১--৪ গোলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলকে, সানিডেল ১২--০ গোলে ইসলামবাগ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়কে হারায়।
বালিকা বিভাগে ইস্পাহানী বালিকা উচ্চ বিদ্যালয় ৭--১ গোলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলকে, মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় ৯--০ গোলে সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়কে, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ২--০ গোলে ধানমন্ডি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে।
