জাতীয় ফুটবলের সুপার লিগে খেলার সম্ভাবনা জাগিয়েছে কাচারীপাড়া স্পোর্টিং ক্লাব
নিটল--টাটা পঞ্চম জাতীয় ফুটবলের সুপার লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে জামালপুর কাচারীপাড়া স্পোর্টিং ক্লাব। রোববার বঙ্গবন্ধু স্টোডিয়ামে কাচারীপাড়া এক গোলে হারিয়েছে খুলনা টাউন ক্লাবকে।
খেলার ৩২ মিনিটে বিজয়ী দলের প্যাটট্রিক বাজিরা একমাত্র গোলটি করেন।
কাচারীপাড়া তিন ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে মুন্সীগঞ্জ সমাবেশ ক্লাব এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাতারে এসে দাঁড়িয়েছে। সমাবেশ ক্লাব এবং সেনাবাহিনী এক ম্যাচ কম খেলে চার পয়েন্ট করে সংগ্রহ করেছে।
অন্যদিকে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে বি গ্র“পের শীর্ষে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন। খুলনা টাউন ক্লাব সেনাবাহিনীর সাথে গোলশুন্য ড্র, ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে ০--২ গোলে, সমাবেশ ক্লাবের বিরুদ্ধে ২--৩ গোলে এবং কাচারীপাড়ার বিরুদ্ধে ০--১ গোলে হেরে জাতীয় লিগের অভিযান শেষ করেছে।
বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন লিগ পর্যায়ে নিজেদের শেষ খেলায় সেনাবাহিনীর মুখোমুখি হবে। সুপার লিগে খেলতে হলে সেনাবাহিনীর বিরুদ্ধে ব্রাদার্সের জয় ছাড়া কোন বিকল্প নেই।
সেনাবাহিনী ও কাচারীপাড়া যথাক্রমে ২২ ও ২৫ ডিসেম্বর সমাবেশ ক্লাবের বিরুদ্ধে খেলবে।
