বিজয় দিবস কাবাডিতে পুলিশ, বিডিআর ‘এ’ দলের জয়
বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতায় রোববার নিজ নিজ খেলায় জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ‘এ’ দল।
কাবাডি মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় বাংলাদেশ পুলিশ দু’টি লোনাসহ ৪৬--৩৩ পয়েন্টে হারায় আজাদ স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দল প্রথমার্ধে ২২--১৭ পয়েন্টে এগিয়ে ছিল।
দিনের অপর খেলায় বিডিআর ‘এ’ দল দু’টি লোনাসহ ৫০--৩১ পয়েন্টে হারায় বিডিআর ‘বি’ দলকে। এ দল প্রথমার্ধে ৩৪--১৬ পয়েন্টে এগিয়ে ছিল।
