২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ও কমনওয়েলথ গেমস উপলক্ষ্যে খেলোয়াড়দের জন্যে বিওএ’র এন্টি ডোপিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আসন্ন ১৮তম কমনওয়েলথ গেমস এবং দশম সাফ গেমসে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মেডিকেল কমিটি রোববার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এন্টি ডোপিং সংক্রান্ত এক সেমিনার অনুষ্ঠিত হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 05:30 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

সেমিনারে ডোপিং সংক্রান্ত ব্রিফিং, নিষিদ্ধ ড্রাগের তালিকাসহ এন্টি ডোপিং ব্যবস্থা এবং খেলোয়াড়দের মধ্যে ডোপিং নির্ণয় পদ্ধতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।

দু’টি গেমসে অংশগ্রহনকারী ১৭টি ইভেন্টের খেলোয়াড়, প্রশিক্ষক ফেডারেশনের কর্মকর্তাসহ ১৭০ জন উপস্থিত ছিলেন। সেমিনারে বিওএ’র কার্যনির্বাহী পরিষদের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সেমিনারে মূল বক্তব্য প্রদান করেন বিওএ’র মেডিকেল কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুজ্জামান। উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ডাঃ জাকির আহমেদ ও সদস্য ডাঃ অনুপম।