২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসেল ও সুমন সেঞ্চুরি হাকালেন প্রথম বিভাগ লিগে

সাভারের বিকেএসপি’র মাঠে শুক্রবার প্রথম বিভাগ ক্রিকেট লিগে আল মাহমুদ রাসেল এবং সুমনের সেঞ্চুরির সুবাদে গাজী ট্যাংক ৬২ রানের জয় পায় ঢাকা ওয়ান্ডারাস ক্লাবের বিরুদ্ধে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 09:16 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

প্রথমে ব্যাটিং করতে নেমে গাজী ট্যাংক চার উইকেটে ২৯১ রান সংগ্রহ করে। জবাবে ওয়ান্ডারাস ক্লাব ৫০ ওভারে পাঁচ উইকেটে ২২৯ রান করে।

গাজী ট্যাংকের ব্যাটসম্যান রাসেল ৯৫ বল মোকাবেলা করে ১০৩ রান করেন। তিনি ১৮টি বাউন্ডারি এবং একটি ছক্কা হাকান।

অপর সেঞ্চুরিয়ান সুমন ১১৫ বল মোকাবেলা করে ১০১ রান করেন, যার মধ্যে বাউন্ডারি ছিল সাতটি এবং ছক্কা দু’টি।

ওয়ান্ডারার্সের পক্ষে নজরুল ইসলাম ৫৫ রান এবং মফিজুল রহমান ৫২ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ওয়ান্ডারার্স ক্লাবের পক্ষে  সাব্বির আহমেদ  ৫৪ রান সনেট করেন।

বিকেএসপি’র অপর মাঠে ইয়াং পেগাসাস ক্লাব ৬৮ রানের জয় পায় কাঁঠালবাগান জিসিসি দলের বিরুদ্ধে।

ইয়াং পেগাসাস ক্লাব প্রথমে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে নয় উইকেটে ২৬১ রান করে। ইয়াং পেগাসাসের পক্ষে ইমরুল কায়েস এবং হাবিবুর রহমান হাফ-সেঞ্চুরি করেন।

জবাবে কাঁঠাল বাগান জিসিসি ৪৪ দশমিক তিন ওভারে ১৯৩ রান তুলতেই গুটিয়ে যায়।