এনটিনির দুর্দান্ত বোলিংয়ে প্রথম টেস্টের উদ্বোধনি দিনে চাপের মুখে অন্ট্রেলিয়া
প্রোটিয়াস ফাস্ট বোলার মাখায়া এনটিনির মারাত্বক বোলিংয়ের মুখে অস্ট্রেলিয়া শুক্রবার পার্থে প্রথম টেস্টের উদ্ধোধনি দিনে চাপের মুখে পড়েছে।
এনটিনি এবং এন্ড্রু নেলের চমৎকার বোলিংয়ের কারণে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ২৫৮ রানেই থেমে যায়। এনটিনি ৬৪ রানের বিনিময়ে তুলে নেন পাঁচ উইকেট এবং নেল ২৯ রানের বিনিময়ে তিনটি উইকেট পান।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন অধিনায়ক রিকি পন্টিং। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অসি দলপতি রিকি পন্টিং। কিন্তু তার সিদ্ধান্তের সঠিক মূল্য দিতে পারেননি অসি ব্যাটসম্যানরা।
এনটিনি অস্ট্রেলিয়ান দুই ওপেনারকে দ্রুত প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন। এনটিনির প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিরে যান ম্যাথু হেইডেন। ব্যাক্তিগত ৩৭ রানের মাথায় জাস্টিন ল্যাঙ্গার ক্যাচ আউট হন।
এরপর অসি অধিনায়ক রিকি পন্টিং ক্রিজে এসেই এনটিনি বোলিং তোপের মুখে পড়েন। এনটিনির প্রথম বল এসে আঘাত হানে তার হেলম্যাটে। তবে এনটিনির দ্বিতীয় ওভারে তিনি স্বাচ্ছেন্দের সাথে তিনটি বাউন্ডারি হাকান।
অপর প্রান্তের ব্যাটসম্যান ব্রেড হগ ব্যাক্তিগত ৪১ রানের মাথায় এনটিনির বলেই আউট হন। চা বিরতির আগে মাইক হোসিকেও প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন এনটিনি।
এডাম গিলক্রিস্ট ব্যাক্তিগত ছয় রানের মাথায় এনটিনির বল কাট করতে গেলে দ্বিতীয় স্লিপে দাড়ানো স্মিথের হাতে ক্যাচ তুলে দেন।
এরপর এন্ড্রু নেল বাকি উইকেটগুলোর পতন ঘটান।
