২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইগানকে ৪--০ ব্যবধানে পরাজিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড

ওয়েইন রুনির জোড়া গোলের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ৪--০ গোলের বিরাট ব্যবধানে উইগানকে হারিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 10:02 AM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বুধবারের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের এ বড় জয়ের ফলে ক্লাব ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের উপর চাপ কিছুটা হ্রাস পেল।

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার রুনি দলের পক্ষে খেলার ৩৫ ও ৫৫ মিনিটের মাথায় দুই গোল করলেও ম্যানচেস্টারকে প্রথম গোলের মুখ দেখান ফার্নিনান্দ।

খেলার ত্রিশ মিনিটের মাথায় ডিফেন্ডার রিও ফার্দিনান্দ রায়ান গিগসের নিপূণ কর্নার কিক থেকে গোল করেন। ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে ১৪০টি ম্যাচ খেলা ফার্দিনান্দের এই প্রথম বর্তমান ক্লাবের পক্ষে গোল করলেন।

রুড ভ্যান নিস্টলরয় খেলার ৭০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন।

উইগান এ নিয়ে পরপর পাঁচটি খেলায় পরাজিত হল।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তাদের থেকে নয় পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে চেলসি।