২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক বিশ্ব রেকর্ডধারী টিম মন্টগোমেরি এবং ক্রিস্ট গেইন্স দু’বছরের জন্য নিষিদ্ধ

১০০ মিটার ইভেন্টের সাবেক বিশ্ব রেকর্ডধারী টিম মন্টগোমেরি এবং তিনবার বিশ্ব ¯িপ্রন্ট রিলে চ্যাম্পিয়ন ক্রিস্ট গেইন্সকে ক্রীড়া সালিশী আদালত নিষিদ্ধ মাদক দায়ে দু’বছরের জন্য নিষিদ্ধ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 02:36 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

সিএএস তাদের এই সিদ্ধান্ত উভয় ক্রীড়াবিদকে জানিয়ে দিয়েছেন। এর আগে মাদক বিরোধী সংস্থা তাদেরকে গতি বৃদ্ধিকারক নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে অভিযুক্ত করেছিল।

সিএএস তাদের ওয়েভসাইটে বিবৃতিতে বলেছে, মন্টগোমেরি এবং গেইন্সের বিরুদ্ধে নিষিদ্ধ মাদক গ্রহণের প্রমাণ খুজে পেয়েছে বে এরিয়া ল্যাবরেটরী কো-অপারেটিভ (বিএএলসিও) থেকে নেওয়া ঔষধে।

দুইবারের চ্যাম্পিয়ন কেলি হোয়াইটও একই ল্যাবটেরী থেকে মাদক সেবনের দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন।