২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ফুটবলে সোমবার ভারতের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ

সাফ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এবং দুইবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারত সোমবার বি গ্র“পের শেষ ম্যাচে মাঠে নামবে। করাচীর পিপলস স্পোর্টস কমপ্লেক্সে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। পাকিস্তান টেলিভিশন (পিটিভ) খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলায় শেষ ম্যাচটি পরিনত হয়েছে গ্র“পের শীর্ষস্থান দখলের লড়াইয়ে। গোল ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের শীর্ষস্থানটির জন্য দরকার ড্র।

গ্র“প ম্যাচে বাংলাদেশ ৩--০ গোলে ভুটানকে এবং ২--০ গোলে নেপালকে হারায়। অন্যদিকে ভারতও ৩--০ গোলে ভুটানকে এবং ১--০ গোলে নেপালকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।

টুর্নামেন্টের এ গ্র“প থেকে সেমিফাইনালে উঠেছে গতবারের রানার্স আপ মালদ্বীপ এবং স্বাগতিক পাকিস্তান।