২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুরলির পর এবার দিল্লি টেস্ট শাসন করছে কুম্বলে

আগেরদিন বড় স্কোর গড়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন টেন্ডুলকার আর কিছুদিন আগে সাবেক হয়ে যাওয়া অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, দ্বিতীয় দিন দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠে সম্পূর্ন অন্যরূপ দেখলো ভারতীয় দর্শকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 07:01 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

এক মুরলি ঝড়েই বেসামাল হয়ে বালির বাঁধের মত ভেঙ্গে পড়ল বাঘা বাঘা ব্যাটসম্যানদের নিয়ে গড়া ভারতীয় ব্যাটিংলাইন।

গাল্যারিতে দর্শকরা জমে বসতে না বসতেই ৪৫ রানের ভেল্কিতে চ্যাপেল বাহিনী সাজঘরে ফেরে। আগেরদিনের তিন উইকেটে ২৪৫ রান নিয়ে দিনের সূচনা করেন রেকর্ড মাস্টার শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি। মুরলির স্পিন বিষে প্রথম দিন থেকেই স্বস্তিতে ছিলেন না সৌরভ। দ্বিতীয় দিনও একই অবস্থা দেখা গেল যুবরাজের। ২৫৪ রানে গাঙ্গুলি ফিরে যাওয়ার পর ২৫৫ রানে ভারত তিন উইকেট হারায়। ফিরে যান যুবরাজ, টেন্ডুলকার এবং ইরফান পাঠান।

টেন্ডুলকার আগেরদিনের ১০০ রানের সাথে আর মাত্র নয় রান যোগ করে মুরলির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। ভারতের পাঁচ জন ব্যাটসম্যান দুই অংকের রানই করতে পারেননি। শেষ দিকে আগারকার ১৪ রান করে অপরাজিত থেকে যান।

শ্রীলংকান অফস্পিনার মরলিধরন ১০০ রানে সাত উইকেট নিয়ে একাই ভারতের ব্যাটিংকে গুড়িয়ে দেন। এছাড়া আরেক স্পিনার বান্দারা নেন দুই উইকেট।

স্বস্তিতে ছিলনা শ্রীলংকাও। তবে সফরকারীদের সূচনাটা ছিল ভালো। উদ্বোধনী জুটিতে ৫৪ রান ওঠার পর আউট হন গুনাবর্ধনে। শুরু করেছিলেন পাঠান, আর দিন শেষে অধিনায়ক দ্রাবিড় ছাড়াও হাসি দেখা গেছে স্পিনার অনিল কুম্বলের মুখেও। হাসির কারণ অবশ্য আছে, দিনশেষে শ্রীলংকা যে ছয় উইকেট হারিয়ে ১৯৮ রান করে, তারমধ্যে চারটিই ঝুলিতে পুরেছেন কুম্বলে। হাসি তো তার মুখে মানাবেই।

অধিনায়ক আতাপাত্তুর ৮৮ এবং মাহেলা জয়বর্ধনের ৬০ রান না হলে শ্রীলংকার স্কোর কার্ডের চেহারা খুব একটা ভালো হতো না।