টেস্ট ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির মালিক এখন শচীন
ভারতের তারকা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার শনিবার শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৩৫ তম সেঞ্চুরি করে বর্তমানে সর্বাধিক সেঞ্চুরির মালিক।
গাভাস্কারের রেকর্ড ভেঙ্গে তিনি এখনকার এই অবস্থানে। টেন্ডুলকারের পরেই যারা অবস্থান করছেন তাদের তালিকা নিচে দেওয়া হলো-
খেলোয়াড় দেশ ম্যাচ সেঞ্চুরি
শচীন টেন্ডুলকার ভারত ১২৫* ৩৫
সুনীল গাভাস্কার ভারত ১২৫ ৩৪
স্টিভ ওয়াহ অস্ট্রেলিয়া ১৬৮ ৩২
ব্রায়ান লারা ওয়েস্টউইন্ডিজ ১২১ ৩১
ডন ব্রাডম্যান অস্ট্রেলিয়া ৫২ ২৯
অ্যালান বোর্ডার অস্ট্রেলিয়া ১৫৬ ২৭
গ্যারি সোবার্স ওয়েস্টউইন্ডিজ ৯৩ ২৬
রিকি পন্টিং অস্ট্রেলিয়া ৯৭ ২৫
ম্যাথ্যু হেইডেন অস্ট্রেলিয়া ৭৬ ২৪
গ্রেগ চ্যাপেল অস্ট্রেলিয়া ৮৭ ২৪
ইনজামাম উল হক পাকিস্তান ১০৫ ২৪
ভিভ রিচার্ডস ওয়েস্টউইন্ডিজ ১২১ ২৪
