২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউডব্লিউই’র রেসলার দল মার্কিন সৈন্যদের বিনোদনের জন্য আফগানিস্তানে

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চলে বাগরাম বিমান ঘাটিতে শুক্রবার মার্কিন সৈন্যদের মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয়েছিল ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইন। ক্রিসমাসের আগে মার্কিন সৈন্যদের বিনোদনের জন্য এ অভিনব আয়োজন করা হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 01:40 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

সান্তাক্রজের পোশাক পরে দুই রেসলার রিংয়ের মধ্যে খেলেন এবং কিছু সময়ের জন্য হলেও সৈন্যরা তা উপভোগ করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

৭ ডিসেম্বর ১৮ সদস্যের ডব্লিউডব্লিউই সুপারস্টার রেসলার দলটি আফগানিস্তানে আসে। আফগানিস্তানে বহু মার্কিন সৈন্য অবস্থান করছে। তারা মনে করে যে, এ ধরনের আয়োজন সৈন্যদের নীতিগত উন্নতি হয় এবং সামান্য হলেও তাদের বিনোদনের সুযোগ ঘটে।