২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপীয় ফুটবল সম্পর্কে যৌথ তদন্ত করবে ইইউ এবং উয়েফা

ইউরোপীয়ান ফুটবল পরিচালনা পরিষদ উয়েফা এবং ইউরোপিয়ান কমিশন ইউরোপে ফুটবল খেলা আয়োজন এবং পরিচালনার বিষয়ে যৌথভাবে তদন্ত করবে বলে ব্রিটিশ ক্রীড়া মন্ত্রী রিচাড কেবর্ন বৃহস্পতিবার জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 10:57 AM

Updated : 26 Apr 2022, 06:22 PM

রিচাড কেবর্ন সংবাদ সম্মেলনে আরও বলেন, তার উদ্যেগটি ফিফা প্রেসিডেন্ট সেফ ব্লাটার এবং উয়েফা প্রেসিডেন্ট লিনারট জনসনও সমর্থন করেছেন।

যৌথ সম্মেলনে ব্লাটার বলেন ,“আমরা অবশ্যই খেলাধুলার স্বায়ত্তশাসনের অধিকার দিয়ে যাব এবং সাধারণভাবে তদন্তের পর খেলাধুলা আরও ভাল সুনির্দিষ্ট স্বকীয়তা অর্জন করতে পারবে।”

ব্রিটিশ ক্রীয়ামন্ত্রী আরও বলেন, তিনি আশা করেন আগামি বছরের জুনে মন্ত্রীদের কাউন্সিলে বিষয়টি উত্থাপন করতে পারবেন।

তিনি জানান, এ তদন্তের ফলে প্রতিনিধিদের নিয়ন্ত্রণ, ক্লাবের যথাযোগ্যতা, অর্থের পরিমাণ, নিজ দেশের খেলোয়াড় এবং ফুটবল ও স্টেডিয়ামের পিছনে কত ব্যয় করছেন ইত্যাদি জানা যাবে।

তদন্তে নেতৃত্ব দিবে উয়েফা।