২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে ক্রিকেট চেয়ারম্যান চিনগোকা এবং ম্যানেজিং ডাইরেক্টার ওজিয়াস বুটি গ্রেফতার

জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়নের চেয়ারম্যান পিটার চিনগোকা এবং ম্যানেজিং ডাইরেক্টর ওজিয়াস বুটিকে সোমবার রাতে আটক করে হারারের কেন্দ্রীয় পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 11:51 AM

Updated : 26 Apr 2022, 06:22 PM

তারা তাদের বক্তব্য সঙ্গে থাকা আইনজীবী উইলটন ম্যানাসির মাধ্যমে পুলিশের সামনে তুলে ধরেন।

সংবাদটির সত্যতা স্বীকার করেছেন প্রধান তত্ত্বাবধায়ক অলিভার ম্যানডিপাকি। তিনি বলেন, “তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, দল গঠনের বিষয়ে তারা কিছু নিয়ম লঙ্ঘন করেছেন। শীঘ্রই তাদেরকে আদালতে উপস্থিত করা হবে।” খবর বিভিন্ন বার্তাসংস্থার।

জিম্বাবুয়ে ক্রিকেটের সাথে সম্পর্ক রয়েছে এমন একজন মূখপাত্র জানায় যে, অভিযোগটি জিম্বাবুয়ের রিজার্ভ ব্যাংকের চলমান তদন্তের সাথে সম্পর্কিত। এর আগেও তাদের বিরুদ্ধে বহু বেআইনী কাজের অভিযোগ উত্থাপিত হয়, যার মধ্যে রয়েছে তহবিল আত্মসাৎ এবং জিম্বাবুয়ের বৈদেশিক অর্থ বিনিময় আইন লঙ্ঘন।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এখন আশা করছে যে, তারা একত্রে একটি জরুরী সভায় মিলিত হবে।

এদিকে গুজব শোনা যাচ্ছে যে, চিনগোকা এবং বুটিকে তাদের পদ থেকে অপসারণ করা হতে পারে।

সকলেই জানেন যে, বর্তমানে জিম্বাবুয়ে ক্রিকেট অর্থনৈতিক সমস্যায় জর্জরিত। হারারে স্পোর্টস ক্লাব দুই মাস ধরে জিম্বাবুয়ে ক্রিকেট অফিসের ভাড়া পরিশোধ করছে না। বহু ক্রিকেটারকে তিন মাস আগের নিউজিল্যান্ড এবং ভারতের বিরুদ্ধে সিরিজের ম্যাচ ফি দেওয়া হয়নি।

এদিকে জিম্বাবুয়ে ক্রিকেট ছেড়ে যাওয়া ক্রিকেটাররাও পূর্বে জানিয়েছে যে, চিনগোকা এবং বুটিকে জিম্বাবুয়ে ক্রিকেট থেকে বহিষ্কার করা হলে তারা আবার ফিরে আসবে।