২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট লিগে ঢাকার বিরুদ্ধে চট্টগ্রামের ৩০৯ রানের লিড

ইস্পাহানী মির্জাপুর জাতীয় ক্রিকেট লিগের রাজশাহী এবং সিলেটের ম্যাচটি ছাড়া বাকি দুটি ম্যাচ ড্রয়ের দিকে যাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ধানমন্ডি মাঠে মঙ্গলবার সবমিলিয়ে ৩০৯ রানের লিড নিয়ে এগিয়ে রয়েছে চট্টগ্রাম। চট্টগ্রাম প্রথম ইনিংসে ব্যাট করে ৩৭৭ রান করে। এরপর ঢাকা প্রথম ইনিংসে করে ৩০৩ রান। মঙ্গলবার তৃতীয় দিনে চট্টগ্রাম ৫ উইকেটে আরো ২৩৫ রান তুলেছে। এখন তাদের লিড ৩০৯ রানের। বুধবার ম্যাচের শেষ দিন।

এদিকে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা ২১১ রানের লিড নিয়ে এগিয়ে রয়েছে। বরিশাল প্রথম ইনিংসে ২৭৪ রানে অল আউট হয়ে গেলে ১০৫ রানের লিড পায় খুলনা। খুলনা প্রথম ইনিংসে করে ৩৭৯ রান। দ্বিতীয় ইনিংসে খুলনা এখন পর্যন্ত করেছে ৪ উইকেটে ৯৬ রান।

এদিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক দল সিলেটের বিরুদ্ধে ১৩০ রানের লিড নিয়েছে। রাজশাহী প্রথম ইনিংসে ২৪২ রান করে। সিলেট প্রথম ইনিংসে করে ২৯৬ রান। দ্বিতীয় ইনিংসে রাজশাহী ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে।