২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেট লি’র বোলিং মোকাবিলায় উদ্বিগ্ন নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের উইকেট রক্ষক ব্রেন্ডন ম্যাককুলাম বলেছেন, অস্ট্রেলিয়ার দ্রুতগামী বোলার ব্রেট লি’র দ্রুতগতির বোলিংয়ের কারণে তারা ভীত নয়। তবে তারা লি’র গতির কারণে উদ্বিগ্ন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 12:52 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

নিউজিল্যান্ড হেরাল্ডে লেখা কলামে উইকেট রক্ষক ম্যাককুলাম বলেন, সে (লি) যখন বিদ্যুতের গতিতে বল করে তখন সবাই তাকে মোকাবিলা করতে গিয়ে যে উদ্বিগ্ন থাকে, সে ব্যাপারে আমি নিশ্চিত।

স্বাগতিক নিউজিল্যান্ড ও বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মধ্যকার চলতি চ্যাপেল -- হ্যাডলি একদিনের আন্তর্জাতিক সিরিজে ফিরে আসতে চাইলে স্বাগতিক দেশকে অবশ্যই ঘন্টায় ১৫০ কিলোমিটার বেগে বল করা ব্রেট লি'কে মোকাবিলা করার উপায় খুঁজে বের করতে হবে। প্রথম ম্যাচে ব্রেট লি’র তোপের মুখে নিউজিল্যান্ডের প্রথম সারির ব্যাটসম্যানরা খড়ের মত উড়ে যায়।

বুধবার ওয়েলিংটনে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ম্যাককুলাম বলেন, তার সাথে শেন বন্ড, শোয়েব আখতার অথবা স্টিভ হার্মিসনের কোনো পার্থক্য নেই। তবে সে খুব দ্রুত বল করে। পরিস্থিতির কারণে আমরা একটু উদ্বিগ্ন হলেও ভাল খেলার মত অনেক খেলোয়াড়ই আমাদের দলে রয়েছে।

প্রথম ম্যাচে ব্রেট লি ছয় ওভার বল করে মাত্র পাঁচ রান দিয়ে তিন উইকেট লাভ করেন।

অলরাউন্ডার স্কট স্টাইরিসও ব্রেট লিকে হুমকি হিসেবে আখ্যয়িত করেছেন।