২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ক্রিকেটে পারটেক্স, ইস্কাটন এবং লালমাটিয়ার জয়

প্রথম বিভাগ ক্রিকেটে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে পারটেক্স, ইস্কাটন এবং লালমাটিয়া দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে পারটেক্স কাঠালবাগানকে আট উইকেটে হারায়। কাঠালবাগান প্রথমে ব্যাট করে ৪৭ দশমিক এক ওভারে ১০৬ রান করে। জবাবে ১৭ দশমিক পাঁচ ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় পারটেক্স।

সিটি ক্লাব মাঠে অপর খেলায় ইস্কাটন ৫ উইকেটে হারায় ধানমন্ডি ক্লাবকে। টসে জিতে ধানমন্ডি ৪৯ দশমিক ২ ওভারে ২০১ রান করে। জবাবে ৪৭ দশমিক ১ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় ইস্কাটন।

দিনের অপর খেলায় লালমাটিয়া ক্লাব ৬ উইকেটে হারায় ওয়ান্ডারার্স ক্লাবকে। প্রথমে ব্যাট করে ওয়ান্ডারার্স ২১৬ রান করে। জবাবে  ৪৭ দশমিক ২ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় লালমাটিয়া।