২১ ডিসেম্বর থেকে দ্বিতীয় জেএফএ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ২১ ডিসেম্বর থেকে দ্বিতীয় জেএফএ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে
দ্বিতীয় জেএফএ কাপ (অনুর্ধ্ব ১৬) ফুটবল প্রতিযোগিতার প্রথম পর্বের খেলা ২১ ডিসেম্বর থেকে দেশের আটটি ভেন্যুতে শুরু হচ্ছে।
তবে চাঁদপুর ভেন্যুর খেলা শুরু হবে ৩১ ডিসেম্বর। রোববার টুর্নামেন্ট কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।
নকআউট ভিত্তিক প্রথম পর্বে মোট ৫৬টি দল অংশগ্রহণ করবে। প্রত্যেক ভেন্যুতে সাতটি করে দল অর্ন্তভুক্ত রয়েছে।
প্রথম পর্বের ভেন্যু ও দলগুলো হচ্ছে-
মানিকগঞ্জ: ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর।
টাঙ্গাইল: টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর।
রাঙ্গামাটি: চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী।
চাঁদপুর: চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, ভোলা, বরিশাল।
সাতক্ষীরা: মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর শিক্ষা বোর্ড, ঝিনাইদহ, সাতক্ষীরা।
বাগেরহাট: খুলনা, বাগেরহাট, যশোর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, নড়াইল।
কুড়িগ্রাম: রাজশাহী, নাটোর, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, পাবনা, বিকেএসপি।
গাইবান্ধা: পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ।
