সাবেক ফুটবলার আলফাজউদ্দিন আহমেদ গেদার মৃত্যু
সাবেক ফুটবলার ও প্রবীণ ক্রীড়া সংগঠক আলফাজউদ্দিন আহমেদ গেদা রোববার সকালে বগুড়ায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন।
(ইন্না-----------রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, কর্মকর্তা--কর্মচারিরা গভীর শোক প্রকাশ করেছেন। ফুটবল ফেডারেশন শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও তার আত্মার মাগফেরাত কামনা করেছে।
