চেন্নাই টেস্ট: তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
ভারত ও শ্রীলংকার মধ্যেকার টেস্টের তৃতীয় দিনটিও কেটেছে বৃষ্টির মধ্য দিয়ে।
রাতভর ভারী বৃষ্টিúাত এবং ভেজা আবহাওয়ার কারণে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে আটটার সময় খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। চিদাম্বরম স্টেডিয়ামের প্রায় পুরোটাই এখনও ঢেকে রাখা হয়েছে।
আউটফিল্ড নরম ও কর্দমাক্ত থাকায় আম্পায়াররা পুনরায় মাঠ পরিদর্শনের চিন্তাভাবনা না করেই খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
