ভারত-শ্রীলংকা প্রথম টেস্ট পরিত্যক্ত
খারাপ আবহাওয়া এবং চেন্নাইয়ের চিদাম্বরম স্টোডিয়ামের মাঠ ভেজা থাকায় শনিবার ভারত ও শ্রীলংকার মধ্যেকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনেও খেলা হয়নি। শুক্রবার থেকেই ভারী বৃষ্টিপাতের কবলে পড়ে চেন্নাই টেস্ট।
এদিকে দু’দেশের মধ্যেকার তৃতীয় টেস্টের ভেন্যু চূড়ান্ত করতে মুম্বাইতে সভায় বসতে যাচ্ছে বিসিসিআই। ১৮ থেকে ২২ ডিসেম্বর কানপুরে তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অপরাগতায় ভেন্যু বাতিল করা হয়।
১০ থেকে ১৪ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।
