২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বিভাগ হকি লিগে পুলিশ, উত্তরার জয়

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগে শনিবার বাংলাদেশ পুলিশ এসি এবং উত্তরা হকি ক্লাব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 06:53 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

প্রথম খেলায় পুলিশ ৬--০ গোলের বড় ব্যবধানে হারায় পিডব্লিউডিকে। দলের পক্ষে শিপলু হ্যাটট্রিকসহ চারটি এবং কামাল দুই গোল করেন।

দ্বিতীয় ম্যাচে উত্তরা ক্লাব ৪--০ গোলে হারিয়েছে দিলকুশা স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের শাকিল, সেলিম, বাপ্পী এবং শুভ একটি করে গোল করেন।

রায়েরবাজার এসি এবং রক্তিম সংঘের মধ্যেকার দিনের তৃতীয় ম্যাচটি ১--১ গোলে ড্র হয়। রায়েরবাজারের পক্ষে মঞ্জু এবং রক্তিম সংঘের পক্ষে হেলালউদ্দিন গোল করেন।