২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ হাজার টেস্ট রান পূর্ণ করলেন ইনজামাম

পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক শুক্রবার ১৪তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৮,০০০ রানের মাইল ফলক স্পর্শ করেছেন। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের তৃতীয় ও চূড়ান্ত ম্যাচে তিনি এ কৃতিত্ব অর্জন করলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ইনজামাম বুধবার ইংলিশ ফাস্ট বোলার স্টিভ হার্মিসনের শট লেন্থ বলে ব্যাক্তিগত ৩৫ রানের মাথায় আঘাত পেয়ে প্যাভিলিয়নে ফিরে যান। পরে মাঠে এসে আরও ১৫ রান নিজের রানের খাতায় যুক্ত করার সাথে সাথে তিনি নিজেকে নিয়ে যান সেরাদের কাতারে। ইনজামাম ৯৭ রান করে আউট হন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

বর্তমানে উইন্ডিজ ব্যাটসম্যান ব্রায়ান লারা ১২১ ম্যাচে ১১ হাজার ২০৪ রান করে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের কৃতিত্ব নিজের দখলে রেখেছেন।

১৯৯২ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটে ইমজামামের। ইনজামাম উল হক হলেন দ্বিতীয় পাকিস্তানি ব্যাটসম্যান, যিনি ৮ হাজার রানের ক্লাবে যুক্ত হলেন। আরেক সাবেক অধিনায়ক জাভেদ মিয়াদাদ পাকিস্তানের পক্ষে প্রথম ৮,০০০ রানের ক্লাবে যোগ দিয়েছিলেন।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানকারিরা হলেন ঃ

নাম            /      দেশ      /       ম্যাচ       /    রান      /   শতক

ব্রায়ান লারা     /    ওয়েস্ট ইন্ডিজ  /  ১২১     /    ১১,২০৪    /  ৩১

এলান বর্ডার    /    অস্ট্রেলিয়া    /    ১৫৬    /     ১১,১৭৪  /    ২৭

স্টিভ ওয়াহ      /   অস্ট্রেলিয়া     /   ১৬৮     /    ১০,৯২৭  /    ৩২

শচীন টেন্ডুলকার  /  ভারত       /     ১২৩     /    ১০,১৩৪   /   ৩৪

সুনীল গাভাস্কার   /  ভারত      /     ১২৫     /    ১০,১২২    /   ৩৪

গ্রাহেম গুচ      /    ইংল্যান্ড    /      ১১৮    /      ৮,৯০০    /   ২০

জাভেদ মিয়াদাদ  /  পাকিস্তান  /      ১২৪     /      ৮,৮৩২   /   ২৩

ভিভ রিচার্ডসন    /  ওয়েস্ট ইন্ডিজ  /  ১২১     /         ৮,৫৪০  /    ২৪

এলেক্স স্টুয়ার্ট   /    ইংল্যান্ড       /   ১৩৩       /       ৮,৪৬৩  /   ১৫

ডেভিড গোয়ার  /    ইংল্যান্ড      /    ১১৭       /       ৮,২৩১  /    ১৮

জিওফ বয়কট   /    ইংল্যান্ড      /    ১০৮      /       ৮,১১৪  /    ২২

গেরি সোবার্স   /     ওয়েস্ট ইন্ডিজ  /   ৯৩     /        ৮,০৩২  /   ২৬

ইনজামাম উল হক / পাকিস্তান     /    ১০৫     /        ৮,০৫২  /   ২৪

মার্ক ওয়াহ      /    অস্ট্রেলিয়া   /     ১২৮     /        ৮,০২৯  /    ২০