প্রথম বিভাগ ক্রিকেটে কাঠালবাগান এবং লালমাটিয়ার জয়
প্রথম বিভাগ ক্রিকেটে কাঠালবাগান ক্লাব ধানমন্ডি ক্লাবকে ২৬ রানে পরাজিত করেছে। অপর এক ম্যাচে লালমাটিয়া ক্লাব ইস্কাটনকে হারিয়েছে ৩৯ রানে।
বিকেএসপি মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ১৬৭ রান করে কাঠালবাগান। ১৬৮ রানে জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৪৩ দশমিক ২ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায় ধানমন্ডি ক্লাব।
ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অপর খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ২৩১ রান করে লালমাটিয়া ক্লাব। ২৩২ রানে জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৪৭ ওভারে ১৯২ রানে অলআউট হয়ে যায় ইস্কাটন।
