২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ফুটবলের জন্যে বাংলাদেশ দল ঘোষণা

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপের জন্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুক্রবার ২০ সদস্যবিশিষ্ট দল ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া সাফ ফুটবলে দুটি গ্র“পে মোট ৮ টি দল অংশ নিচ্ছে। গ্র“প এ তে রয়েছে পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ এবং আফগানিস্তান। গ্র“প বি তে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটান।

বাংলাদেশ স্কোয়াড: আরিফ খান জয় (অধিনায়ক), রজনি কান্ত বর্মন, মোহাম্মদ আমিনুল হক, বিপ্লব ভট্টাচার্য, মোহাম্মদ সুজন, নজরুল ইসলাম, হাসান আল মামুন, পারভেজ বাবু, ফয়সাল আহমেদ, ফিরোজ মাহমুদ টিটু, মোহাম্মদ আরমান, মতিউর মুন্না, আবুল হোসেন, আরমান আজিজ, রোকনুজ্জামান কাঞ্চন, আরিফুল কবির অরহাদ, জাহিদ হোসেন ইমিলি, আলফাজ আহমেদ, মেহেদী হোসেন উজ্জ্বল এবং মাহজাদ হোসেন টিপু।