ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশন হিঙ্গিসের ঘোষণাকে স্বাগত জানিয়েছে
ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ) সুইস তারকা মার্টিনা হিঙ্গিসের টেনিস কোর্টে ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানিয়েছে। হিঙ্গিস তিন বছর খেলা থেকে বিরত থাকার পর আগামী বছর থেকে পেশাদার টেনিস খেলবেন বলে ঘোষণা দিয়েছেন।
বিশ্বের সাবেক শীর্ষ টেনিস খেলোয়াড় হিঙ্গিস ২০০২ সালে ইনজুরির কারণে টেনিস থেকে দুরে সরে যান। তবে সম্প্রতি তিনি নিজের ক্যারিয়ার প্রসারিত করার পরিকল্পনা করেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
২৫ বছর বয়সী হিঙ্গিস ১৯৯৭ সালে মাত্র ১৬ বছর বয়সে উইম্বলডন শিরোপা জয় করেন। তিনি পাঁচটি একক গ্র্যান্ড স্ল্যাম শিরোপা এবং নয়টি দ্বৈত শিরোপা লাভ করেন।
ডব্লিউটিএ’র প্রধান নির্বাহী লেরি স্কট বলেন, ‘মার্টিনা হিঙ্গিস টেনিসের সেরা চ্যাম্পিয়নদের অন্যতম এবং অনুপম ব্যক্তিত্বের অধিকারী। টেনিসের মহিলা বিভাগের ভক্তদের মধ্যে মার্টিনা হিঙ্গিসের ফিরে আসা নতুন উদ্দীপনার সৃষ্টি করবে।’
হিঙ্গিস আগামী বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় হার্ড-কোর্টে খেলার জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন এবং তিনি আশা করা করছেন, অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টে খেলার জন্য ওয়াইল্ড কার্ড পাবেন।
সুইস তারকা হিঙ্গিস ক্যারিয়ারে ৭৬টি টাইটেল লাভ করেন এবং তিনিই হচ্ছেন সর্বকালের কনিষ্ঠ সাবেক শীর্ষ খেলোয়াড়।
