নববর্ষ পুরুষ্কার দেওয়া হল অ্যাশেজ জর্য়ী ইংলিশ ক্রিকেটার
ব্রিটেন তাদের অ্যাশেজ জয়ী দলটির ক্রিকেটারদের সংবর্ধনা দিয়েছে। সাথে সাথে ইংলিশরা সংবর্ধনা দিয়েছে লন্ডন ২০১২ অলিম্পিক ভেন্যু নির্বাচনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন।
অলিম্পিক বাছাই পর্বের ব্রিটেনের প্রধান প্রতিনিধি ও সাবেক ট্রাক ইভেন্ট তারকা সেবাস্তিয়ান কো’কে নাইট উপাধিতে ভূষিত করা হয়েছে।
১৯৮৭ সালের পর এ বছর প্রথমবার ইংলিশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার কাছ থেকে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ ছিনিয়ে নেয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তাছাড়া সাত জুলাই লন্ডনের পাতাল রেলস্টেশনে বোমা হামলা ও অন্যান্য হামলায় আহতদের সাহায্যকারী পুলিশ, পরিবহন এবং অ্যাম্বুলেন্স কর্মীদেরও সম্মান জানানো হয়েছে।
প্রতীকী ও ঐতিহ্যবাহী বার্ষিক এওয়ার্ড তালিকায় ছিলেন ১,০০০জন ক্রীড়া ব্যক্তিত্ব ও খ্যাতিনামা ব্যক্তিত্বদের।
অ্যাশেজ জর্য়ী ক্রিকেট দলের অধিনায়ক মাইকেল ভন ও কোচ ডানকান ফ্লেচারকে ‘দি অর্ডার অফ দি ব্রিটিশ এমপায়ার’ এর অফিসার (ওবিইএস) হিসেবে এবং জনপ্রিয় অলরাউন্ডার এন্ড্রু ফ্লিনটফকে ‘দি অর্ডার অফ দি ব্রিটিশ এমপায়ার’ এর সদস্য (এমবিই) হিসেবে মনোনীত করা হয়েছে।
সংঙ্গীত ও বিনোদন ক্যাটাগরিতে টেলিভিশন উপস্থাপক ব্র“স ফোরসদিকে ‘দি অর্ডার অফ দি ব্রিটিশ এমপায়ারের কমান্ডার (সিবিই) হিসেবে মনোনীত করা হয়েছে। ওয়ালশের ৬৫ বছর বয়স্ত গায়ক জনকে নাইট উপাধি দেওয়া হয়েছে।
