২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা ১৬৪ রানে অলআউট

শনিবার কুইন্সল্যান্ডে স্বাগতিক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী শ্রীলঙ্কা সব উইকেট হারিয়ে ১৬৪ রান করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 10:47 AM

Updated : 26 Apr 2022, 06:26 PM

টস জিতে কিউই দলপতি ভেট্টরি লংঙ্কানদের ব্যাটিং করতে আহবান করেন। মাত্র ৪৮ ওভারের মধ্যেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। জয়ের জন্য কিউইদের প্রয়োজন মাত্র ১৬৫ রান। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

লংঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন তিলাকারাতœা দিলশান। লংঙ্কান দলপতি মারভান আত্তাপাতু ৩৫ রান এবং রাসেল আরনাল্ড ২৫ রান করেন। অন্য কোন ব্যাটসম্যান ২০ রানের উপর স্কোর করতে ব্যর্থ হন।

এদিকে কিউই ফাস্ট বোলার শেন বন্ড প্রায় তিন বছর পর প্রথমবার দেশের মাটিতে খেলতে নেমে ২৮ রানের বিনিময়ে তুলে নেন তিন উইকেট। তাছাড়া জ্যাকব ওরাম এবং কেলি মাইলস তিনটি করে উইকেট পান।

পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজটি এ বছর আগে শুরু হলেও এক ম্যাচ খেলার পর শ্রীলঙ্কাসহ এশিয়ার কয়েকটি দেশে সুনামি আঘাত হানার পর সিরিজটি মুলতবি করা হয়। সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড জর্য়ী হয়।

শ্রীলঙ্কা ইনিংসের শুরু ভালই করে ছিল। প্রথম আট ওভারে লংঙ্কানরা ২৩ রান করে।

লংঙ্কান অভিজ্ঞ অপেনার সনথ জয়সুরিয়া ব্যক্তিগত ১২ রানের মাথায় মাইলসের বলে লু ভেনসেন্টের হাতে ধরা পড়েন। এরপর লংঙ্কান উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা রানের খাতা খোলার আগেই বন্ডের বলে স্লিপে দাড়ানো পিটার ফুলটনের হাতে ধরা পড়েন।

জয়াবর্ধণেকে ও অপেনার উপল থারাঙ্গাকে ফিরিয়ে দেন জ্যাকোব ওরাম। ওরামের বলে উভয় ক্যাচ ধরেন উইকেটরক্ষক ব্রেনডন ম্যাককুলাম।

মাঠে এসে লংঙ্কান অধিনায়ক আত্তাপাতু রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। পঞ্চম উইকেট জুটিতে আত্তাপাতু ও দিলশান মূল্যবান ৬৪ রান যোগ করেন। এই জুটি ভাঙ্গেন ওয়ান ডে ম্যাচে অভিষেখ হওয়া জামি হাউ। আত্তাপাতুকে ফিরিয়ে দেন তিনি।