২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেক্সিমকো--পল্লীমা ব্যাডমিন্টন টুর্নামেন্ট রোববার শুরু হচ্ছে

রোববার থেকে পল্লীমা সংসদ প্রাঙ্গণে ২৪তম বেক্সিমকো--পল্লীমা ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 04:39 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লিয়াকত উল্লাহ।

শনিবার এক সংবাদ সম্মেলনে পল্লীমা সংসদের সাধারণ সম্পাদক সাইফুল আলম লালিম বলেন, পুরুষ--মহিলাদের একক ও দ্বৈত এবং যৌথভাবে দ্বৈত খেলায় মোট ৪৮ জন খেলোয়াড অংশগ্রহণ করবেন।

৬ জানুয়ারি নকআইট পদ্ধতির এ টুর্নামেন্ট শেষ হবে।