প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে মনসুর স্পোর্টিং এবং মেনজিস ক্রীড়া চক্রের জয়
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে শনিবার ব্যাকট্রল প্রথম বিভাগ (পুরুষ) হ্যান্ডবল লিগে নিজ নিজ খেলায় জয় পেয়েছে মনসুর স্পোর্টিং ক্লাব এবং মেনজিস ক্রীড়া চক্র।
প্রথম খেলায় মনসুর স্পোর্টিং ক্লাব ২১--৫ গোলে যাত্রাবাড়ী স্পোর্টস একাডেমিকে হারায়। প্রথমার্ধে বিজয়ী দল ১২--৩ গোলে এগিয়ে ছিল।
দিনের অপর খেলায় মেনজিস ক্রীড়া চক্র ২২--৩ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পূর্বাচল পরিষদকে। মেনজিস প্রথমার্ধে ১০--১ গোলে এগিয়ে ছিল।
এদিকে অনিবার্য কারণে লিগের ১ জানুয়ারির খেলাগুলো একদিন পিছিয়ে দেয়া হয়েছে। পরদিন একই মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হবে।
