দ্বিতীয় বিভাগ ফুটবলে তৌহিদের হ্যাটট্রিকে বাংলাদেশ বয়েজের প্রথম জয়
দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে শনিবার প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ বয়েজ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা স্টেডিয়ামে বাংলাদেশ বয়েজ তৌহিদের চমৎকার হ্যাটট্রিকের সুবাদে ৩ - ০ গোলে হারিয়েছে পুলিশ এসিকে।
দিনের অপর খেলায় ইষ্ট অ্যান্ড ক্লাব একই ব্যবধানে হারায় জুরাইন জনতা ক্লাবকে। বিজয়ী দলের মাহবুব, গফুর ও পায়েল একটি গোল করেন।
