২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনজাতি অনুর্ধ্ব--১৯ ক্রিকেট টুর্নামেন্ট বুধবার শুরু হচ্ছে

স্বাগতিক বাংলাদেশ, শ্রীলংকা এবং ইংল্যান্ডকে নিয়ে বুধবার থেকে ঢাকায় শুরু হচ্ছে তিনজাতি অনুর্ধ্ব--১৯ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের ফাইনালসহ দশটি খেলা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 05:05 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

অংশগ্রহনকারী তিনটি দল পরস্পরের বিরুদ্ধে তিনটি করে ম্যাচ খেলবে এবং শীর্ষ দুই দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ সভাপতি শাহ নুরুল কবির শাহীন এমপি টুর্নামেন্ট উদ্বোধন করবেন। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ এবং ইংল্যান্ড মুখোমুখি হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম নাজিব হাসান।

ইংল্যান্ড অনুর্ধ্ব--১৯ দল ইতিমধ্যে বাংলাদেশে অবস্থান করছে এবং বিসিবি হাইপারফরম্যান্স স্কোয়াডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলেছে। সিরিজে ইংল্যান্ড ৫--০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়।

সম্প্রতি ভারতে অনুষ্ঠিত আফ্রো এশিয়া অনুর্ধ্ব--১৯ ক্রিকেট টুর্নামেন্টে রানার্স আপ শ্রীলংকা দলের মঙ্গলবার রাতে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। ১৮ সদস্যের শ্রীলংকা দলে ১৪ জন ক্রিকেটার এবং চারজন কর্মকর্তা রয়েছেন।

আফ্রো এশিয়া টুর্নামেন্টে অংশগ্রহনকারী বাংলাদেশ দলে কয়েকটি পরিবর্তন করে বিসিবি অনুর্ধ্ব--১৯ দলের নাম ঘোষণা করেছে। আফ্রো এশিয়া টুর্নামেন্টে বাংলাদেশ অনবদ্য নৈপুন্য প্রদর্শন করে জিম্বাবুয়ে, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়লাভ করে।

বিসিবি ঘোষিত দলে ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করার সুবাদে হাইপারফরম্যান্স স্কোয়াডের পাঁচ ক্রিকেটার জায়গা করে নিয়েছেন।

শ্রীলংকা দল: শ্রীএঞ্জেলো ম্যাথিউস, সামীরা সয়জা, সচীত্রা সেরাসিঙ্গে, দিমুথ করুনারতেœ, রিশান কাভিন্দা, প্রবোধা পেরেরা, হান্স ফার্নান্ডো, দিলান কুরে, সালিকা করুনানায়েক, এএমইউএস করুনারতেœ, চাথুপামা, গুনাসিঙ্গে, রাজীবা বীরাসিঙ্গে, এম পুষ্পকুমারা এবং চার্লস ফার্নান্ডো।

কর্মকর্তা: অ্যাশলে ডি সিলভা (ম্যানেজার), সুমীত্রা ওয়ারনাকুলাসুরিয়া (কোচ), রনজিৎ নানায়াক্কারাওয়াসাম এবং চন্দ্র মহাওয়াত্তাগে।

টুর্নামেন্টের ফিক্সচার:

৩০ নভেম্বর- ইংল্যান্ড বনাম বাংলাদেশ (বিকেএসপি)

১ ডিসেম্বর- ইংল্যান্ড বনাম শ্রীলংকা (ফতুল্লা)

৩ ডিসেম্বর- বাংলাদেশ বনাম ইংল্যান্ড (ফতুল্লা)

৪ ডিসেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলংকা (বিকেএসপি)

৬ ডিসেম্বর- শ্রীলংকা বনাম ইংল্যান্ড (ফতুল্লা)

৭ ডিসেম্বর- শ্রীলংকা বনাম বাংলাদেশ (বিকেএসপি)

৯ ডিসেম্বর- ইংল্যান্ড বনাম বাংলাদেশ (ফতুল্লা)

১০ ডিসেম্বর- ইংল্যান্ড বনাম শ্রীলংকা (বিকেএসপি)

১২ ডিসেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলংকা (ফতুল্লা)

১৪ ডিসেম্বর- ফাইনাল (ফতুল্লা)।