২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুনি ম্যাজিকে জয় পেল ম্যান ইউ

ওয়েস্ট হ্যামে ইংলিশ ফুটবলার ওয়েন রুনি ম্যাজিকে ম্যানচেস্টার ইউনাইটেড ২--১ গোলে ওয়েস্ট হ্যামকে পরাজিত করে প্রিমিয়ারশিপ লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 02:21 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

ম্যাচের মাত্র ৫২ সেকেন্ডের মধ্যেই পিছিয়ে পড়ে রেড ডেভিসরা। ওয়েস্ট হ্যামের স্ট্রাইকার মার্লোন হারিউডের মাটি কামড়ানো শট গোলরক্ষককে পরাজিত করে সোজা গিয়ে জড়ায় জালে। তবে ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিট পরেই খেলায় সমতা ফিরিয়ে আনেন রুনি। ওয়েস্ট হ্যামের ডিফেন্স ছিন্ন ভিন্ন করে ঠিকই তিনি আদায় করে নেন গোল।

এরপর রুনি কর্ণার থেকে জন ও’শিয়াকে গোলের সুযোগ করে দিয়ে জয় এনে দেন। এ জয়ের মধ্য দিয়ে ম্যানচেস্টার ইউনাইড প্রিমিয়ানশিপ লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে।

বল মাঠে গড়ানোর আগে উভয় দলের ভক্তরা ম্যান ইউ’এর সাবেক তারকা ফুটবলার বেস্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচ শুরু করে।