২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ অভিযোগ থেকে রেহাই পাচ্ছেন রোনাল্ডো

ম্যানচেস্টার ইউনাইটেড- এর তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগের জন্য আর পুলিশের মুখেমুখি হতে হবে না বলে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2005, 01:35 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

এদিকে ব্রিটেনের ‘ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) এক বিবৃতিতে জানায়, পর্তুগাল উইংগার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে আনীত অভিযোগের প্রয়োজনীয় প্রমাণ পাওয়া যায়নি। স্কটল্যান্ড ইয়ার্ডয়ের একজন মুখপাত্র এ তথ্য জানান।

২০ বছর বয়সী রোনাল্ডো সব সময়ই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছিলেন। তাকে গত মাসে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুু’জন মহিলা রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, রোনাল্ডো ও অপর এক ব্যক্তি তাদের সাদারসন হোটেল স্যুটে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

তবে অভিযোগকারী দু’ মহিলার একজন পরবর্তীকালে অভিযোগ তুলে নেন।