২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রো এশিয়া অনুর্ধ্ব ১৯ টুর্নামেন্টে শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ

ভারতের বিশাখাপত্তমে শুক্রবার আফ্রো এশিয়া অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

আগের চার ম্যাচের মধ্যে বাংলাদেশ দুই ম্যাচে জয় পেয়েছে। বাংলাদেশ এক ও নয় উইকেটে যথাক্রমে পাকিস্তান ও জিম্বাবুয়েকে পরাজিত করে। কিন্তু প্রথম দুই ম্যাচে ভারত ও শ্রীলংকার বিরুদ্ধে যথাক্রমে চার ও আট উইকেটে হেরে যায়।

বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল দেশে ফিরে শ্রীলংকা ও ইংল্যান্ডের সাথে একটি তিনজাতি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহন করবে। শ্রীলংকা দল ২৯ নভেম্বর ঢাকা আসবে। ৩০ নভেম্বর বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যেকার ম্যাচ দিয়ে শুরু হবে তিনজাতি টুর্নামেন্ট।