২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিটল টাটা জাতীয় ফুটবলে ব্রাদার্সের শুভসূচনা

বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবলে শুভ সূচনা করেছে। দর্শকপূর্ন গ্যালারির খুলনা স্টেডিয়ামে বৃহস্পতিবার ব্রাদার্স ইউনিয়ন ২-০ গোলে হারিয়েছে টাউন ক্লাবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুবীর রায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বিজয়ী দলের উইংগার সিরাজি এবং স্ট্রাইকার পল দুই অর্ধে একটি করে গোল করেন।

খেলা শুরুর প্রথম মিনিটেই সিরাজির আচমকা গোলে এগিয়ে যায় গোপিবাগের দলটি। স্বাগতিক দলের বক্সের মধ্যে থেকে সিরাজির কোনাকুনি শটটি কেউ কিছু বুঝে ওঠার আগেই জালে জড়িয়ে যায়। মাঝমাঠ থেকে বল পেয়ে ক্ষুদ্রাকৃতির এ স্ট্রাইকার লক্ষ্যভেদে কোন ভুল করেননি।

গোল হজম করে গুছিয়ে ওঠার চেষ্টা করে স্থানীয় দলটি এবং ১১ মিনিটেই প্রথম আক্রমনে যায় তারা। কিন্তু ব্রাদার্সের গোলরক্ষক মামুনের সেই আক্রমন ব্যর্থ করে দেন।

বিরতির পর টাউন ক্লাবের আক্রমনের ধার বেড়ে যায়। সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে তারা। কিন্তু তাদের দুই স্ট্রাইকার মামুন এবং কাদের কোন সুযোগই কাজে লাগাতে পারেননি।

অন্যদিকে দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি সুবর্ন সুযোগ নষ্ট করেন ব্রাদার্সের রিক্ত। কিন্তু ৬৭ মিনিটে সেই ক্ষতিটা পুষিয়ে দেন নাইজেরিয়ান পল। সম্পূর্ন একক প্রচেষ্টায় গোল করে দলকে ২--০ তে এগিয়ে নেন।

ব্রাদার্সের অধিনায়ক  মনোয়ার হোসেন সেরা খেলোয়াড় হিসেবে পাঁচ হাজার টাকার চেক গ্রহণ করেন।

এর আগে খুলনা সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়বুর রহমান দ্বিতীয় রাউন্ডের খেলা উদ্বোধন করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি মনির আহমেদ, উপ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মঞ্জুর হোসেন মালু, খুলনার জেলা প্রশাসক এটিএম মহিউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।