ফয়সালাবাদ থেকে দেশে ফিরে যাচ্ছেন ইংলিশ ওপেনার স্ট্রাস
বাবা হতে যাচ্ছেন ইংলিশ ওপেনার এন্ড্রু স্ট্রাস। তাই স্ত্রীর পাশে থাকার জন্য তিনি শুক্রবার দেশে ফিরে যাবেন। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন সাসেক্সের বামহাতি ব্যাটসম্যান এলিসটার কুক।
ইংল্যান্ড দলের একজন মুখপাত্র বলেন যে, ক্যারিয়ারে ২১ টি টেস্ট এবং ৩৯ টি ওয়ান ডে ম্যাচ খেলা অভিজ্ঞ স্ট্রাস পিতা হতে চলেছেন। তাই স্ত্রীর পাশে থাকার জন্য তিনি দেশে ফিরে যাচ্ছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
মুখপাত্র এন্ড্রু ওয়ালপোল বলেন, স্ট্রাস দেশে ফিরে যাচ্ছেন তবে ওয়ান ডে সিরিজ খেলার জন্য আবার ফিরে আসবেন।
২৯ নভেম্বর লাহোরে টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলা হবে।
২০ বছর বয়সী কুকের জন্য নিজেকে প্রমাণ করার এটাই সুবর্ণ সুযোগ। এই গ্রীষ্মে কুক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি হাকান এবং বাংলাদেশে ২০০৪ যুব বিশ্বকাপে ইংল্যান্ডের অনুর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দেন।
