চ্যাম্পিয়নস লিগে বার্সার সপ্তম জয়
ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহোর চমৎকার পারফরমেন্সে চ্যাম্পিয়নস লিগের গ্র“প-সি’র ম্যাচে মঙ্গলবার বার্সা ৩-১ গোলে পরাজিত করেছে জার্মান ক্লাব ব্রেমেনকে।
এ জয়ের মধ্য দিয়ে বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগে ধারাবাহিক সপ্তম জয় আদায় করে নিল। এই সাত খেলায় তারা ২৪টি গোল করে এবং মাত্র দু’টি গোল হজম করেছে।
রোনালদিনহোর নেতৃত্বে স্বাগতিকরা চাপের মধ্যে ফেলে সফরকারীদের। ম্যাচের শুরুতেই লারসন এবং ফ্রেঞ্চ মিড-ফিল্ডার লুডুবিস গিউলি গোলের সুযোগ সৃষ্টি করেন।
রোনালদিনহো ম্যাচের প্রথমার্ধে ব্রিমেনের রক্ষণভাগ ভেদ করে মিড-ফিল্ডার গাব্রিকে গোলের সুযোগ করে দেন। গাব্রির লো-শট গোলকিপার আন্দ্রেস রিইনকিকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। এ মৌসুমে গাব্রির এটাই প্রথম গোল।
গোল খাওয়ার পরও ব্রেমেনের ফুটবলারদের বিচলিত মনে হচ্ছিল না। তবে আলাদা ছিলেন স্ট্রাইকার নেলসন ভেলডিজ। নেলসনের একটি আক্রমণ প্রতিহত করে দেন বার্সার গোলকিপার ভিক্টর ভেলডিস।
ব্রেমেনের পক্ষে গোল করে সমতা ফিরিয়ে আনেন মিড-ফিল্ডার টিম বোরোসকি। পেনাল্টি থেকে তিনি গোলটি করেন।
ম্যাচের ২৬ মিনিটের মাথায় রোনালদিনহো ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন। এ টুর্নামেন্টে এটা তার পঞ্চম গোল।
দ্বিতীয়ার্ধের পর হেনরি লারসন তৃতীয় গোলটি করেন।
