আফ্রো এশিয়া কাপে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের প্রথম জয়
ভারতের বিশাখাপত্তমে আফ্রো এশিয়া কাপ অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ নয় উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে অনুর্ধ্ব ১৯ দলকে।
টসে জিতে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম জিম্বাবুয়েকে পথমে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান। জিম্বাবুয়ে ৪৩ দশমিক চার ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২২ রান করতে সক্ষম হয়।
ডলারা মাহমুদ চার উইকেট লাভ করেন। এছাড়া নাজমুল হোসেন ও মেহরাব হোসেন নেন দু’টি করে উইকেট। নাবিল সামাদ, শাকিব আল হাসান এবং হুমায়ুন কবির একটি করে উইকেট দখল করেন।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন নয় নম্বর ব্যাটসম্যান গ্রায়েম।
জবাবে বাংলাদেশ ১২ দশমিক চার ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারেই তাদের প্রথম উইকেট হারায়।
উদ্বোধনী ব্যাটসম্যান ইকবাল হাসান ৪৬ বলে ১২টি চার ও একটি ছয়ের সাহায্যে ৬০ রানের এক টর্নেডো ইনিংস খেলেন। দ্বিতীয় উইকেট জুটিতে ইকবাল ও শাকিব আর হাসান ১২৫ রান করেন। শাকিব ৩৩ বলে আটটি বাউন্ডারির মাধ্যমে ৪০ রান করে অপরাজিত থেকে যান।
বাংলাদেশ বুধবার পাকিস্তান এবং শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের শেষ দু’টি ম্যাচ খেলবে।
এর আগে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল তাদের প্রথম দুই ম্যাচে ভারতের বিরুদ্ধে চার উইকেটে এবং শ্রীলংকার বিরুদ্ধে আট উইকেটে পরাজিত হয়।
