২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুধবার জাতীয় দল--আবাহনী প্রস্তুতি ফুটবল ম্যাচ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপের প্রস্তুতি হিসেবে জাতীয় ফুটবল দল বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

করাচীতে ৭ ডিসেম্বর থেকে শুরু হবে দশদিন ব্যাপী সাফ ফুটবল টুর্নামেন্ট।

জাতীয় দল তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২--১ গোলে পরাজিত করে।

৫ ডিসেম্বর পাকিস্তানে যাওয়ার আগে জাতীয় দল শেষ প্রস্তুতি ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিরুদ্ধে খেলবে বলে জানিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ছাইদ হাছান কানন। তবে শেষ প্রস্তুতি ম্যাচের তারিখ এখনও নির্ধারন করা হয়নি।

সোমবার জাতীয় দলের ফুটবলাররা বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যেকার এএফসি অনুর্ধ্ব ১৭ ফুটবলের ম্যাচটি দেখে সময় কাটিয়েছেন। এসময় ফুটবলারদের সাথে ফুটবল ফেডারেশনের সভাপতি এসএ সুলতান, সহ সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী সালাহউদ্দিন, ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এবং জাতীয় দলের কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি উপস্থিত ছিলেন।