২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটে ডিসকভারি ও উদয়নের জয়

তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগে রোববার জয় পেয়েছে ডিসকভারি ক্রিকেট একাডেমি এবং উদয়ন সংঘ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 07:47 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

ধানমন্ডি ক্রিকেট মাঠে ডিসকভারি ক্রিকেট একাডেমি (৩০৪/৮) ১৪১ রানের বড় ব্যবধানে হারায় ঢাকা ক্রিকেট একাডেমিকে (১৬৩/৭)।

অপর খেলায় প্রতিপক্ষ সিসিএস (গ্রীন) দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে খেলতে অস্বীকৃতি জানালে ওয়াকওভার লাভ করে উদয়ন সংঘ।

খেলা বন্ধ হওয়ার আগে সিসিএস’র ১৫৪/১০ জবাবে উদয়ন সংঘ তিন উইকেটে ৯১ রান সংগ্রহ করে।