২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে শেষ তিন ম্যাচের জন্য হাই পারফরম্যান্স স্কোয়াড ঘোষণা

সফররত ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে শেষ তিনটি একদিনের ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড রোববার ১৪ সদস্য বিশিষ্ট বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের নাম ঘোষণা করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 05:28 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

নতুন করে ঘোষিত দলে দু’টি পরিবর্তন আনা হয়েছে। প্রথম দু’টি ওয়ানডে ম্যাচ খেলা অমিত মজুমদার এবং ফরহাদ হোসেনের পরিবর্তে দলে স্থান দেয়া হয়েছে রেজাউল ইসলাম রাজন এবং মাজহারউদ্দিনকে।

নাদিফ চৌধুরীর নেতৃত্বে বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াড ২১ নভেম্বর বিকেএসপিতে তৃতীয়,  ২৪ নভেম্বর খুলনাতে চতুর্থ এবং ২৫ নভেম্বর খুলনাতে পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে।

পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ প্রথম দু’টি ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে রয়েছে।

এএইচপি স্কোয়াড: নাদিফ চৌধুরী (অধিনায়ক), শামসুর রহমান শুভ, রাকিবুল হাসান, গোলাম রহমান হিমেল, ফরহাদ রেজা, সিরাজুল্লাহ খাদেম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজিমউদ্দিন, ইশরাক সনেট, মোশাররফ হোসেন রুবেল, রেজাউল ইসলাম রাজন, সাজিদুল ইসলাম, আশিকুল ইসলাম এবং মাজহারউদ্দিন।