ঢাকায় শ্রীলংকা অনুর্ধ্ব ১৭ ফুটবল দল
এএফসি অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের অ্যাওয়ে ম্যাচ খেলতে শনিবার ঢাকায় এসে পৌঁছেছে ২১ সদস্য বিশিষ্ট শ্রীলংকা অনুর্ধ্ব ১৭ ফুটবল দল। শ্রীলংকা দলে ১৮ জন ফুটবলার এবং তিন কর্মকর্তা রয়েছেন।
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার ম্যাচটি সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শ্রীলংকায় তাদের অ্যাওয়ে ম্যাচ খেলবে ২৫ নভেম্বর।
এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুক্রবার আজফারুজ্জামান সোহরাবকে দলনেতা এবং নাজির আহমেদ অলোককে ম্যানেজার করে ২৫ সদস্যের অনুর্ধ্ব ১৭ দলের নাম ঘোষণা করেছে।
