প্রথম ম্যাচে হেরেছে ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দল
বগুড়া বিভাগীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াড ২৮ রানে হারিয়েছে সফররত ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দলকে।
টসে জিতে এইচপি অধিনায়ক মাহমুদুল্লাহ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত এবং নয় উইকেট হারিয়ে দল সংগ্রহ করে ২১৯ রান।
উদ্বোধনী ব্যাটসম্যান রাকিবুল হাসান ৮১ বলে নয়টি বাউন্ডারির সাহায্যে দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন। এছাড়া সিরাজুল্লাহ করেন ৩২ রান।
সফরকারী দলের বোলার জেমস ১৭ রানে তিন উইকেট দখল করেন।
জবাবে ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দল ৪৭ ওভারে ১৮৯ রানেই গুটিয়ে যায়। নিয়মিত বিরতিতে পড়তে থাকে তাদের উইকেট। এক পর্যায়ে ৮১ রানে তারা পাঁচ উইকেট খুইয়ে ফেলে।
৮৩ বলে ছয়টি চার ও দু’টি ছক্কার সাহায্যে দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন মঈন আলী। ব্রাউন করেন ৩৫ রান।
এইচপি দলের মোশাররফ হোসেন ৩৯ রানে পাঁচ উইকেট নেন। এছাড়া সিরাজুল্লাহ খাদেম ও ফরহাদ রেজা দু’টি করে উইকেট তুলে নেন।
দুই দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচ শুক্রবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
