প্রস্তুতি ফুটবল ম্যাচে মোহাডোনের বিরুদ্ধে জাতীয় দলের জয়
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার এক প্রস্তুতি ম্যাচে জাতীয় দল ২-১ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে।
জাতীয় দলের অধিনায়ক আরিফ খান জয় ২৫ মিনিটে প্রথম গোল করেন। কিন্তু জাতীয় দলের ডিফেন্ডার সিরাজির একটি আত্মঘাতি গোলে খেলায় ফেরে মোহামেডান। ৮৫ মিনিটে জয়সূচক গোলটি আসে আবুলের পা থেকে।
