২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ফুটবল ট্রেনিং সেন্টার হবে, কমিটি গঠন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুরোধের প্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসন একটি আধুনিক মানের ফুটবল ট্রেনিং সেন্টার তৈরীর জন্য জমি বরাদ্দ দেয়ার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে রোববার এক সভায় জমি বাছাই করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) দেলোয়ার হোসেনকে আহ্বায়ক করে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।

আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা সুনামি ফান্ডের আওতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দুই লাখ ৬১ হাজার মার্কিন ডলার দিয়েছে। এই অর্থেই নির্মিত হবে ফুটবল ট্রেনিং সেন্টার।

নির্বাচিত জমি পরিদর্শন করতে বাফুফে কর্মকর্তারা কক্সবাজার সফর করবেন।