২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুলতান টেস্টে পাকিস্তান প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট

মুলতান টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ইংল্যান্ড পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক এবং লোয়ার-অর্ডার ব্যাটসম্যানদের দ্রুত প্যাভিলিয়ানে ফিরিয়ে দিয়ে এবং লাঞ্চের আগেই এক উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 02:08 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ড পাকিস্তানকে ৩০০ রানের মধ্যে গুটিয়ে দেয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামে এবং তাদের পরিকল্পনা মাফিক কাজ হয়। টার্গেটের চেয়ের ২৫ রান কমে ২৭৪ রানে পাকিস্তানকে অলআউট করে তারা। নতুন বলে ইংলিশ বোলাররা মাত্র ৩০ রানের বিনিময়ে তুলে নেন চার উইকেট।

দিনের শুরুতে প্রথম আঘাত হানেন ম্যাথু হগার্ড। আগের দিনের দলীয় রানের সাথে এক রান যোগ হওয়ার পর মোহাম্মদ সামিকে ফিরিয়ে দেন হগার্ড।

পাঁচ ওভার পর ইংলিশ অলরাউন্ডার ফ্লিনটফ ফিরিয়ে দেন পাকিস্তানি কাপ্তান মুলতানের সুলতান ইনজামাম উল হককে।

তবে আউট হওয়ার আগে ইমজামাম টেস্ট ক্যারিয়ারের ৪০তম হাফ সেঞ্চুরি পূরণ করেন। ইনজামাম ৯৭ বল খেলে একটি ছক্কা এবং চারটি বাউন্ডারির সাহায্যে ৫৩ রান করে আউট হন।

এর পাঁচ বলের মাথায় ফ্লিনটফ ফিরিয়ে দেন সাব্বির আহমেদকে বোল্ড আউট করে। এই ভাবে ফ্লিনটফ চার উইকেট তুলে নেন।

স্টিভ হার্মিসনের বলে দানেশ কানেরিয়া ক্যাচ দিতে বাধ্য হন অ্যাশলে জাইলসের হাতে।

ব্যাটিং করে নেমে ইংল্যান্ড চতুর্থ ওভারেই সামি’র বলে স্ট্রাস প্যাভিলিয়নে ফেরেন।

লাঞ্চ শুরুর সময় উইকেটে ছিলেন ট্রেসকোথিক ও বেল।