২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষষ্ঠ ওয়ান ডে’র ব্যাটিংয়ে আবারও ব্যর্থ শ্রীলঙ্কা

রাজকোটের উইকেট দেখে মনে হয়েছিল ব্যাটিং স্বর্গ। কিন্তু শ্রীলঙ্কার উপরের সারির ব্যাটসম্যানরা ভারতীয় তরুণ ও অনভিজ্ঞ পেস আক্রমণের সামনেই দাঁড়াতেই পারলো না। প্রথম সুযোগ পেয়েই ভারতীয় ফাস্ট বোলার রুদ্র প্রতাপ সিং বোলিং ক্যারিশমা দেখিয়ে তুলে নেন চারটি উইকেট। সেই সাথে ইরফান পাঠান এবং এস শ্রীসান্তও ভাল বল করেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 02:06 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

প্রথম ২০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোড় ছিল পাঁচ উইকেটে ১০২ রান। ততক্ষনে আগের ম্যাচে শ্রীলঙ্কার জয়ের নায়ক তিলকারত্নে দিলশান এবং রাসেল আরনল্ড মাঠে নামেন দলের দূর্বল স্কোর কার্ডটিকে মেরামত করার জন্য।

শ্রীলঙ্কান ওপেনার সনথ জয়সুরিয়া এবং উপল চন্দনা ম্যাচের শুরুটা ভালই করেছিলেন। প্রথম উইকেট জুটিতে তারা ৪৪ রান যোগ করেন। মাঠে নিজেদের মানিয়ে নিতে কিছুটা সময় নিচ্ছেলেন পাঠান ও শ্রীসান্ত। কিন্তু শ্রীসান্ত প্রথম দিকে একটু মার খেলেও রাউন্ড দ্য উইকেটে বোলিং করতে এসেই প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন অভিজ্ঞ জয়সুরিয়াকে।

লঙ্কান উইকেটকিপার কুমারা সাঙ্গাকারা ভারতীয় ফাস্ট বোলার ইরফান পাঠানের একটি ধীর গতির বলে পরাস্ত হয়ে মাঠ ছাড়েন। সাঙ্গাকারার ফিরে যাওয়ার পর পুনরায় চাপের মধ্যে পড়ে শ্রীলঙ্কা। লঙ্কান অপর ওপেনার থারাঙ্গা ভারতের হয়ে এ ম্যাচে অভিষেক হওয়া তরুণ ফাস্ট বোলার রুদ্র প্রতাপ সিংয়ের একটি উঁচু হয়ে আসা বলে পরাস্ত হয়ে ব্যাক্তিগত ২৮ রানের মাথায় প্যাভিলিয়ানে ফিরে যান।

তবে লঙ্কানদের ভাগ্য এদিন সহায় ছিল না দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন দিলশান এবং আরনল্ড।

স্পিন আক্রমণে এসেই সফলতা পান মুরালি কার্তিক। প্রথম বলেই তিনি ফিরিয়ে দেন অভিজ্ঞ জয়াবর্ধনেকে।

মাঠে আসেন লঙ্কান দলপতি মারভান আতাপাত্তু। কিন্তু দলের জন্য কিছু করার আগেই ব্যাক্তিগত নয় রানের মাথায় তাকে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন রুদ্র প্রতাপ সিং।

ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়ের পরিবর্তে এ ম্যাচে কাপ্তানি করেন বীরেন্দ্র শেওয়াগ।

ভারতের বিরুদ্ধে এ ম্যাচে মাঠে নামেননি মুত্তিয়া মুরলিধরন। লঙ্কান স্পিনার মুরালিধরন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন।

ভারতীয় দলে পুনারায় ফিরেছেন শচীন টেন্ডুলকার, হরভজ সিং এবং ইরফান পাঠান। তবে ফ্লু ভাইরাসে ভোগার কারণে বিশ্রাম দেওয়া হয়েছে অজিত আগারকারকে। ভারতীয় দল থেকে বাদ পড়েছেন জয় প্রকাশ যাদব।